ব্যাংক এশিয়া- নগদ অ্যাড মানি অফার

ব্যাংক এশিয়া- নগদ অ্যাড মানি অফার

অফারের বিস্তারিত শর্তাবলী:
 

১। ‘নগদ’ অ্যাপ (App) বা সংশ্লিষ্ট ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং (ওয়েবসাইট/অ্যাপ)-এর মাধ্যমে নির্ধারিত ব্যাংক থেকে ৫,০৫০ টাকা ‘অ্যাড মানি’ করলে আপনি ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশ বোনাস এবং ৭,০৭০ টাকা ‘অ্যাড মানি’ করলে ৭০ টাকা ক্যাশবোনাস উপভোগ করতে পারবেন।

২। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক প্রতিটি ডেনোর জন্য শুধুমাত্র একবার ক্যাশ বোনাস পাবেন এবং সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত এই ক্যাশ বোনাস উপভোগ করতে পারবেন।

৩। এই ক্যাম্পেইনের সকল শর্ত পূরণ সাপেক্ষে, যে নগদ অ্যাকাউন্টে ব্যাংক থেকে টাকা ‘অ্যাড মানি’ করা হবে, সেই নগদ অ্যাকাউন্টেই (রিসিভার) ক্যাশ বোনাস প্রদান করা হবে।

৪। ‘নগদ’ অ্যাপে উপলব্ধ নির্ধারিত সকল ব্যাংকের জন্য ‘অ্যাড মানি’ ফিচারটি প্রযোজ্য।

৫। এই ক্যাম্পেইনটি ১০ আগস্ট ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত পর্যন্ত কার্যকর থাকবে।

৬। এই ক্যাম্পেইনটিতে বিদ্যমান রেগুলার ও ইসলামিক প্রোফাইল এর নগদ গ্রাহকদের জন্য প্রযোজ্য।

৭। এই ক্যাম্পেইনে অংশ গ্রহনের জন্য আপনার নগদ অ্যাকাউন্টটি সক্রিয় এবং ফুল প্রোফাইল এ থাকতে হবে।

৮। এই ক্যাম্পেইনের আওতায় ‘নগদ’ পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং ক্যাশ বোনাসের জন্য দায়বদ্ধ থাকবে।

৯। এই ক্যাম্পেইন আওতাধীন সমস্ত শর্তাবলী পূরণ ও ক্যাশ বোনাস এর জন্য মনোনীত হওয়া সত্তেও কোনো অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশবোনাস না পেয়ে থাকেন তবে ‘নগদ’ উক্ত ক্যাশ বোনাস অফারটি ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে প্রদান করা হবে। এক্ষেত্রে যেকোনো লেনদেন সংক্রান্ত বিরোধ প্রচলিত পদ্ধতি অনুসারে নিষ্পত্তি করা হবে।

১০। কোনো কারণে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে নেওয়া হয় এবং তা নগদ একাউন্ট জমা না হয়, সে ক্ষেত্রে গ্রাহককে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে।

১১। এই ক্যাম্পেইনের আওতায় ক্যাশ বোনাস পাওয়ার উদ্দেশ্যে কোনো প্রকার সন্দেহজনক লেনদেন বা কার্যকলাপে জড়িত থাকলে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীকে এই ক্যাম্পেইনের জন্য অযোগ্য ঘোষণা করা হবে।

১২। ‘নগদ’ কোন প্রকারের নোটিশ ছাড়াই যে কোনো সময় এই ক্যাম্পেইনের শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

১৩। এই ক্যাম্পেইন সংক্রান্ত ‘নগদ’ এর যেকোনো সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৪। ‘নগদ’ ঘোষণা করছে যে—

ক) নগদ বা নগদের কোন প্রতিনিধি, কোন সময়েই ব্যাংক একাউন্টর তথ্য, কার্ড নম্বর, কার্ডের CVV, ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) বা নগদ ও ব্যাংক একাউন্টের পিন নম্বর জানতে চাইবে না।

খ) ইহা আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবে না।

গ) ইহা গ্রাহককে শুধুমাত্র ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বার থেকেই যোগাযোগ করবে। এই অফার এর আওতায় নগদের মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যে কোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বারে কল করতে পারেন ।

ঘ) ব্যাংক থেকে টাকা যোগ করার পর লেনদেনের তথ্য সংশ্লিষ্ট ব্যাংকের সিস্টেমে পাঠানো হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী যদি কোনো সারচার্জ প্রযোজ্য হয়, তার জন্য ‘নগদ’ দায়ী থাকবে না।

ঙ) নগদ অ্যাপ ব্যবহার করে ব্যাংক একাউন্টর ব্যালেন্স যাচাই করা যায় না। ভুল নগদ একাউন্টে টাকা পাঠানো বা ভুল পরিমাণ টাকা যোগ করার (যেমন: ৫০০ টাকা যোগ করার পরিবর্তে ৫০০০ টাকা যোগ করা) জন্য নগদ দায়ী থাকবে না।

চ) ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য আপনাকে সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে।

ছ) উল্লেখিত যেকোনো কারণ বা কোনো তৃতীয় পক্ষের কার্যকলাপের ফলে সৃষ্ট কোনো প্রকার লোকসানের জন্য ‘নগদ’ দায়ী থাকবে না। ‘নগদ’ অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো সমস্যার ক্ষেত্রে আপনি প্রথমে ‘নগদ’-এর হটলাইন নম্বর ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭-এ যোগাযোগ করবেন।

জ) ‘নগদ’ কাউকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণে বাধ্য বা প্ররোচিত করবে না। অংশগ্রহণ সম্পূর্ণরূপে গ্রাহকের নিজস্ব ইচ্ছা ও সম্মতির ভিত্তিতে হবে।

ঝ) কোনো নগদ গ্রাহক যদি নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে প্রচলিত আইন বা নীতিমালা পরিপন্থী কার্যক্রম যেমন জুয়া, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি লেনদেন বা প্রতারণামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে বা সম্পৃক্ত আছে বলে সন্দেহ হয়, তাহলে বাংলাদেশের সংশ্লিষ্ট রেগুলেটরি সংস্থা যথা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC), বাংলাদেশ ব্যাংক অথবা কোর্টের নির্দেশনা অনুযায়ী উক্ত গ্রাহকের নগদ অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে।

ঞ) বাংলা ও ইংরেজি শর্তাবলীর মধ্যে কোনো বিরোধ দেখা দিলে ইংরেজি সংস্করণই চূড়ান্ত বলে গণ্য হবে।