মুদারাবা হজ সঞ্চয় প্রকল্প (MHSS)

মুদারাবা হজ সঞ্চয় প্রকল্প (MHSS)

মুদারাবা হজ সঞ্চয় প্রকল্প ( MHSS) একটি শরিয়াহ-সম্মত সঞ্চয় প্রকল্প, যা গ্রাহকদের ধাপে ধাপে সঞ্চয়ের মাধ্যমে পবিত্র হজ পালনের জন্য অর্থ সংরক্ষণে সহায়তা করে। এ প্রকল্পে গ্রাহকের আমানত মুদারাবা নীতির ভিত্তিতে বিনিয়োগ করা হয় এবং শরিয়াহ নির্দেশনা অনুযায়ী পূর্বনির্ধারিত Weightage অনুযায়ী মুনাফা বণ্টন করা হয়।

 

প্রধান বৈশিষ্ট্যসমূহ

  • সুবিধাজনক জমা প্রদান: গ্রাহক যে কোনো কার্যদিবসে হিসাব খুলে মাসিক কিস্তি জমা দিতে পারেন।
  • মেয়াদ নির্বাচন সুবিধা: ১ (এক) বছর থেকে ১০ (দশ) বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে হিসাব খোলার সুযোগ রয়েছে, যা গ্রাহকের আর্থিক সক্ষমতা ও হজ পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ।
  • শরিয়াহ-সম্মত বিনিয়োগ: গ্রাহকের আমানত শরিয়াহ অনুমোদিত খাতে বিনিয়োগ করা হয়।
  • আকর্ষণীয় মুনাফা বণ্টন: দৈনিক স্থিতির ভিত্তিতে মুনাফা হিসাব করা হয় এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ Weightage প্রদান করা হয়।
  • কোনো মেইনটেন্যান্স চার্জ নেই: সংশ্লিষ্ট হিসাবের জন্য কোনো মেইনটেন্যান্স চার্জ নেই।
  • বিলম্ব ফি নেই: কিস্তি প্রদানে বিলম্ব হলেও কোনো জরিমানা গ্রহণ করা হয় না।
  • হজ-কেন্দ্রিক সঞ্চয় পরিকল্পনা: নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে হজের  প্রয়োজনীয় অর্থ সঞ্চয়ে সহায়ক।

 

মাসিক কিস্তির কাঠামো

মেয়াদ (বছর) ১০
কিস্তি (টাকা) ২৯,০০০ ১৫,৮০০ ১১,০০০ ৮,৬০০ ৭,৫০০ ৬,৬০০ ৫,৯০০ ৫,৫০০ ৫,৩০০ ৫,২০০

 

হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • মুদারাবা হজ সঞ্চয় প্রকল্পের আওতায় হিসাব খোলার জন্য নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন:
  • জাতীয় পরিচয়পত্র ( NID ) / পাসপোর্ট /জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (যেকোনো একটি বৈধ ছবি সংবলিত পরিচয়পত্রসহ)
  • হিসাবধারীর ১ (এক) কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারীর দ্বারা সত্যায়িত)
  • নমীনির (যদি থাকে) ছবি ও স্বাক্ষর (হিসাবধারীর দ্বারা সত্যায়িত)
  • যথাযথভাবে পূরণকৃত ও স্বাক্ষরিত হিসাব খোলার ফরম
  • ব্যাংকের প্রয়োজন অনুসারে সময়ে সময়ে অতিরিক্ত কাগজপত্র (যদি প্রয়োজন হয়)

 

আপনার হজ যাত্রার সঞ্চয় শুরু হোক আজই
ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং-এর সাথে